সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ও সিটি ইউনিটের উদ্যোগে আজ (শনিবার) সন্ধ্যায় নগরীর সিএসএস আভা সেন্টারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সবসময় অসহায় মানুষের সেবায় কাজ করছে। দুর্যোগ হলেই সঠিকভাবে তারা দায়িত্ব পালন করেন। রেড ক্রিসেন্টের ভলেনটিয়াররা কর্মের মধ্য দিয়ে তাদের দক্ষতার স্বাক্ষর রেখে চলছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন।

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান, ট্রেজারার এমএ ছালাম, সদস্য আরমা দত্ত এমপি, ডাঃ রোকেয়া সুলতানা, সদস্য মনজুরুল ইসলাম, মফিজুর রহমান বাবলু, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সহসভাপতি মোঃ জোবায়ের হোসেন জবা, সিটি ইউনিটের সেক্রেটারি মল্লিক আবিদ হোসেন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) এটিএম আবদুল ওয়াহহাব এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা বিভাগের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধিদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।