সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ভেজাল সরিষা তেল উৎপাদন ও বিপণনে চার প্রতিষ্ঠানে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনায় ভেজাল সরিষা তেল উৎপাদন ও বিপণনে চার প্রতিষ্ঠানে জরিমানা

খুলনায় দীর্ঘদিন ধরে ভেজাল সরিষা তেল উৎপাদন, সরবরাহ ও বিপণনের অভিযোগে চারটি প্রতিষ্ঠানে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৬ সদস্যদের সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিএসটিআই যৌথভাবে সোমবার ( ১১ এপ্রিল) এ অভিযান চালায়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, খুলনার পাইকগাছার কুপিলমুনিতে দীর্ঘদিন ধরে কিছু তেলের মিল বিভিন্ন ভেজাল উপাদান দিয়ে তেল তৈরী করে খাঁটি হিসেবে বাজারজাত করে আসছিল। র‌্যাব-৬ সদস্যরা বিষয়টি জানতে পারেন। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ওই এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে কপিলমুনি অয়েল মিলের মালিক নিত্যনন্দ সাধু (৪৫)কে অবৈধ পক্রিয়ায় পণ্য উৎপাদন/ প্রক্রিয়াজাতকরণ ও পণ্য যথাযথভাবে বিক্রয় ও সরবরাহ না করার দায়ে এক লাখ টাকা, মেসার্স ডি এস অয়েল মিলের মালিক শেখর সাধু (৪৪)কে এক লাখ টাকা, বিনদ অয়েল মিলের প্রল্লাদ দে (৪৩) কে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করায় দুই লাখ টাকা ও উৎসব অয়েল মিলের মালিক মো. খায়রুল ইসলাম (৪২)কে এক লাখ টাকা জরিমান করা হয়।
তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত তদারকিমূলক অভিযানে প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়েছে। অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো আর কখনো কোন অনৈতিক অবৈধ ও বেআইনী প্রক্রিয়ায় তৈল উৎপাদন ও বাজারজাত করবে না বলে প্রতিশ্রুতি দেয়।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনার আলোচিত নির্জনা হত্যা মামলার প্রধান আসামি বাবা আকাশ গ্রেপ্তার

অনলাইন প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

পরীমণি কাণ্ডে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

বেনজীরকে দেশে ফেরাতে নথি আরবি ভাষায় অনুবাদ, প্রত্যর্পণ প্রক্রিয়া জোরদার

হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো গ্রেনেড বাবুর ভাই জনিকে

খুলনায় ‘গ্রেনেড বাবু’র বাড়িতে যৌথবাহিনীর অভিযান, আটক ১

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।