সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীয় কর্মপন্থা প্রয়োগ করি, কার্বনমুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে আজ (সোমবার) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিশ^ বসতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, আগামী প্রজন্মের জন্য নিরাপদ, বাসযোগ্য ও পরিকল্পিত নগরায়নের বিকল্প নেই। সম্মিলিত প্রচেষ্টায় ভবিষ্যত প্রজন্মের জন্য পরিকল্পিত, নিরাপদ এবং বাসযোগ্য নগরী গড়ে তুলতে হবে। তিনি বলেন, শহরে বেশি পরিবেশ দূষণ হয়। সরকার গ্রামকে শহরে পরিণত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। এতে শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামেও থাকবে, শহরের ওপর থেকে সকল বিষয়ের চাপ কমবে। যার যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করলে শহর ও গ্রামে সুস্থ-সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেডিএর সচিব মোঃ সাদিকুর রহমান, খুলনা গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী অসিত কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্লানার প্রকাশ চন্দ্র কুন্ডু প্রমুখ বক্তৃতা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।