সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত | চ্যানেল খুলনা

খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

‘কুষ্ঠ রোগীর সামাজিক মর্যাদায়, ঐক্যবদ্ধ আমরা সবাই’ এই প্রতিপাদ্য নিয়ে আজ খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে খুলনা সিভিল সার্জন দপ্তর, বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও জিও-এনজিও নেটওয়ার্কের উদ্যোগে আজ (রবিবার) সদর হাসপাতাল চত্বরে স্টান্ডিং র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ কুষ্ঠ মুক্ত হবে। এই লক্ষ্যে কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিদের সবধরণের সেবাপ্রাপ্তি সহজতর করার আশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সকলকর্মীগণ যদি কুষ্ঠ ও প্রতিবন্ধিতা সম্পর্কে জানে এবং প্রাথমিকভাবে চিহিৃত করতে পারে তাহলে এই রোগ অনেকাংশে দুরীভূত হবে। তিনি এই রোগ সম্পর্কে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রচার-প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোন’র প্রজেক্ট এন্ড মেডিকেল ডিরেক্টর ডাঃ সিস্টার রবের্তো, টিবি হাসপাতালের সাবেক পরিচালক ডাঃ আনোয়ারুল আজাদ, সিএসএস এর প্রোজেক্ট অফিসার মোঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন জিও-এনজিওর প্রতিনিধিরা বক্তৃতা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনার শীর্ষ সন্ত্রাসী আরমান গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

কেসিসি’র ৬০১ কোটি ৭৯ লাখ ৭ হাজার টাকার বাজেট ঘোষণা

খুলনায় মাইকে ঘোষণা দিয়ে ২ মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর

খুলনায় ‘বি কোম্পানি’র নামে চাঁদাবাজি, চট্টগ্রাম থেকে যুবক গ্রেপ্তার

দৌলতপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কেডিএ’র উদ্যোগে খুলনায় ডেঙ্গু প্রতিরোধ ও মশকনিধন কার্যক্রম উদ্বোধন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।