সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‌’আনসার আল ইসলাম’র ৩ সদস্য আটক | চ্যানেল খুলনা

খুলনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‌’আনসার আল ইসলাম’র ৩ সদস্য আটক

খুলনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‌‘আনসার আল ইসলাম’ এর ৩ জন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। গোপন সংবাদের ভিত্তিতে বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ঠাকুরগাও জেলার উওর ঠাকুরগাও এলাকার জিতেন দাসের ছেলে ইলিয়াস দাস আব্দুল্লাহ ওরফে হুজাইফা উসামা (২৭), পাবনা জেলার খয়েরসুতি গ্রামের মোঃ রবিউল ইসলামের ছেলে মোঃ সাব্বিরুল ইসলাম সাব্বির ওরফে আবু সাব্বির আল বাঙালি (২০) এবং গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার কুলপাড়া গ্রামের ইলিয়াস লস্করের ছেলে শামিম লস্কর (১৯)। এ সময় অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়।

র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড় টার দিকে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার বটিয়াঘাটা থানাধীন সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন এলাকায় জঙ্গি সংগঠনের সদস্য একত্রে মিলিত হয়ে গোপন বৈঠক করছে। এরই প্রেক্ষিতে সাচিবুনিয়া রেল ক্রসিং সংলগ্ন একটি টিনসেড ঘরে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর ওই ৩ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং অজ্ঞাত আরও ৩/৪ জন সদস্য পালিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ‍উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে জানা যায় আটককৃত সকলের নামেই পূর্বে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এ কারনে তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।