সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ | চ্যানেল খুলনা

খুলনায় নবাগত জেলা প্রশাসকের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম মানবাধিকার সংগঠন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কৃতি সন্তান মোঃ মনিরুজ্জামান তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

অদ্য ২৯ জুন ২০২১ বিকেল ০৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে সংগঠনের খুলনা মহানগর সভাপতি রোটাঃ মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক এম. এ. মান্নান বাবলুর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – আলহাজ্ব রোটাঃ ইঞ্জিঃ রুহুল আমিন হাওলাদার, মোহাম্মদ আরিফ, রোটাঃ মোঃ আজিজুল হক, মোঃ ইলিয়াস হোসেন লাবু, মোঃ হুমায়ুন কবির বালী, মোঃ হাসানুর রহমান তানজির, মোঃ মনির হোসেন, মোঃ রকিব উদ্দিন মোল্যা, কাজী আব্দুল মান্নান, নাঈম ফারহান প্রমুখ।

সাক্ষাৎকালে নবাগত জেলা প্রশাসক সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সংগঠনের মাধ্যমে মানবাধিকার সুরক্ষা ও মানব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।