সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় নতুন আঙ্গিকে আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর যাত্রা শুরু | চ্যানেল খুলনা

খুলনায় নতুন আঙ্গিকে আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং এর যাত্রা শুরু

খুলনায় রপ্তানিযোগ্য প্রিন্টিং এন্ড প্যাকেজিং সামগ্রী উৎপাদনের জন্য অত্যাধুনিক মেশিনারীজ সমৃদ্ধ আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। আজ শনিবার দুপুর ১টায় খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন চকমথুরাবাদ রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে যখন একের পর এক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে ঠিক তখনই খুলনায় প্রায় ১.২০ একর জমির উপর রপ্তানিযোগ্য প্রিন্টিং এন্ড প্যাকেজিং সামগ্রী উৎপাদনের জন্য আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড যাত্রা শুরু করলো। প্রতিষ্ঠানটিতে মোট ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। অত্যাধুনিক মেশিনারীজ সমৃদ্ধ এ প্রতিষ্ঠানে মাস্টার কার্টুন, ইনার কার্টুন, টপ বটম, পলি প্রিন্টি এন্ড প্যাকেট ইত্যাদি যাবতীয় সামগ্রী উৎপাদন করা হবে।
শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন রূপালী ব্যাংক লিমিটেড বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক শচীন্দ্রনাথ সমাদ্দার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপালী ব্যাংক খুলনা জোনাল কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম, বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মতিলাল ফকির, শামস্ ভবন কর্পোরেট শাখার বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাকির ইবনে বরাক।
সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক লিমিটেড রূপালী সদন শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: মুজিব আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড’র চেয়ারম্যান এস এম আরিফুর রহমান মিঠু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের দৌলতপুর কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক বিলকিস আরা, আরাফাত পলি প্রিন্টিং এন্ড প্যাকেজিং প্রাইভেট লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মুক্তা রহমান, রূপালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক নাসির উদ্দিন হাওলাদার, আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক হারুন অর রশিদ, বিভাগীয় কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মতিলাল ফকির, সহকারী মহাব্যবস্থাপক রুপিয়া পারভীন, ঢাকা ব্যাংকের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও খুলনা শাখার রিজিওনাল ম্যানেজার মেহেদী জামান খান, ফিনিক্স ফাইন্যান্স এর শাখা প্রধান এ এস মোস্তফা জামান।
প্রতিষ্ঠানটি উদ্বোধনের স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী এবং দু:স্থ ও অসহায় মানুষের মাঝে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।