সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় তিন হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনায় তিন হাসপাতালে আরও ১৪ জনের মৃত্যু

খুলনার পৃথক তিনটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত ও উপসর্গে ১৪ জনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।
গতকাল শনিবার খুলনায় ১০ জনের মৃত্যু হয়। একদিন পর আবারও বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যা।

শুক্রবার ২৭ জনের মৃত্যু হয়, যা ছিল এ পর্যন্ত খুলনার হাসপাতোলে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মারা যাওয়া ১৪ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা। ডেডিকেটেড হাসপাতালে ৮ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়েছে।
করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ ও উপসর্গ নিয়ে ২ জন মিলে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মৃত ব্যক্তিরা হলেন-খুলনার রূপসা উপজেলার সুফিয়া (৫৫), আফিল গেটের নজির আহমেদ (৭০), খুলনার রাজিয়া (৫০),যশোরের এম এ খলিল (৮০), সোনাডাঙ্গার আসাদুল হক (৭৫) ও খালিশপুরের সাহারা বেগম (৬৫)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি হলেন- খুলনার রূপসা উপজেলার জীবন কৃঞ্চ পাল (৬৭), মহানগরীর ডাল মিল মোড়ের গোলাম কিবরিয়া (৬৮), অভয়নগরের জেসমিন বেগম (৪৫) ও তেরখাদার মফিজুল ইসলাম (৫৫)।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন, যশোরের কেশবপুরের মঞ্জুয়ারা বেগম (৫০) ও খুলনার সোনাডাঙ্গার আরোয়া ফকরুদ্দীন (৪৪)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় কোনো রোগী মারা যাননি।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

খুলনায় লেক থেকে কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার

খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সাজ্জাদুর রহমান

পরিকল্পিত মহানগরী কেবল বহুতল ভবন নয় পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক

খুলনায় বিদেশি রিভলবারসহ টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল গ্রেপ্তার**

খুলনায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।