সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এক হাজার পরিবারকে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ত্রাণ বিতরণ | চ্যানেল খুলনা

খুলনায় এক হাজার পরিবারকে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির ত্রাণ বিতরণ

খুলনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থ-অসহায় কর্মহীন এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকালে খালিশপুরের নয়াবাটি হাজী শরিয়ত উল্লাহ্‌ বিদ্যাপীঠ মাঠে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের সিএসআর কার্যক্রমের আওতায় খুলনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে এ ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির খুলনার প্রধান প্রকৌশলী হাসিবুল হাসানের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন ১০ নং ওয়ার্ড কাউন্সিল কাজী তালাত হোসেন কাউট।
ত্রান সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ২.৫ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল, ২ টি সাবান ও ৫ টি মাস্ক ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।