সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় আবাসন মেলা শুরু | চ্যানেল খুলনা

খুলনায় আবাসন মেলা শুরু

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় চার দিন ব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২ টায় শহরের প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়ে অবস্থিত পাবলিক হলের (জিয়া হল) বহিঃপ্রাঙ্গণে এ মেলা শুরু হয়েছে।
প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। এতে সভাপতিত্ব করেন প্রোপার্টি প্লাস ইভেন্টসের সিইও মহাব্বত খান এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মোঃ মফিদুল ইসলাম টুটুল, মোঃ সিরাজুল হক, আওয়ামী লীগের নেতা চৌধুরি মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগী ম্যানেজার মোঃ সালে ইমন, সিটি কংক্রিটের সিইও মোঃ মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মোঃ মহসিন রাসেল ও তানিশা প্রোপার্টিজের ম্যানেজার মোঃ আজিজুর রহমান।
প্রোপার্টি প্লাস ইভেন্টস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান খুলনা আবাসন মেলার আয়োজন করেছে। মেলাটি চলবে সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। এই মেলায় অংশগ্রহণ করছে দেশের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান। মেলার আয়োজক কোম্পানি প্রোপার্টি প্লাস ইভেন্টস।
মেলায় ঢাকা খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।