সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার ৬টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ঘোষণা | চ্যানেল খুলনা

খুলনার ৬টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী ঘোষণা

খুলনার ৬ টি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হাতপাখা মার্কার প্রার্থী ঘোষণা করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর সহ-সভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন জানান গত ২৬ শে জুলাই খুলনার শিববাড়ি মোড়ের গণ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম খুলনার ৬টি সংসদীয় আসনের প্রার্থীর নাম ঘোষণা করেন।

খুলনার ৬ টি আসনের প্রার্থীরা হলেন
খুলনা ১ আসন: খুলনা ১ নং আসনের (বটিয়াঘাটা+দাকোপ) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ।

খুলনা ২ আসন: খুলনা ২ নং আসনের (সদর+সোনাডাঙ্গা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি আমানুল্লাহ।

খুলনা ৩ আসন: খুলনা ৩ নং আসনের (খালিশপুর+ দৌলতপুর+ খানজাহান আলী+ আড়ংঘাটা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল।

খুলনা ৪ আসন: খুলনা ৪ নং আসনের (রুপসা+ দিঘলিয়া+ তেরখাদা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।

খুলনা ৫ আসন: খুলনার ৫ আসনের (ডুমুরিয়া+ফুলতলা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম।

খুলনা ৬ আসন: খুলনা ৬ আসনের (পাইকগাছা+কয়রা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী বাছাই কমিটি খুলনার ছয়টি আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন।

উল্লেখ্য ইসলামী জোট হলে প্রার্থী পরিবর্তন হতে পারে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।