সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনার তিন হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু | চ্যানেল খুলনা

খুলনার তিন হাসপাতালে আরও ১৩ জনের মৃত্যু

খুলনায় তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ২ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩০ জুন) সকাল সোয়া ৯টার দিকে এসব তথ্য জানান সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় দুজন রোগীর মৃত্যু হয়েছে। তারা রেড জোনে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন, যার মধ্যে রেড জোনে ১১৩ জন, ইয়ালো জোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৪৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলেন খুলনার দৌলতপুরের আয়শা বেগম (৬৮), একই এলাকার ফাতেমা বেগম (৬০) এবং বাগেরহাটের শরণখোলার রাবেয়া বেগম (৪৫)। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১৮ জন, আর সুস্থ্য হয়ে ফিরে গেছেন ১৬ জন।
অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান।
তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮৫ জন, এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৫ জন ও এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২১ জন, একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালের মৃতরা হলেন- খুলনার গল্লামারীর নূর আলম মোল্লা (৬৭), ডুমুরিয়ার অজয় সাহা (৫২), বটিয়াঘাটার নিখিল রঞ্জন মন্ডল (৬৯), খুলনার দৌলতপুরের পাবলার মোঃ গোলাম হোসাইন (৬৫), যশোরের বেজপাড়ার এসএম অনিন্দ রিমেল (৩০), একই এলাকার শিমুলপুরের সেকেন্দার আলী (৫৫), কেশবপুরের সানাঙ্গসা এলাকার সিরাজ উদ্দিন (৯৫), পিরোজপুর সদরের ৩১৪ সিআইপাড়ার আবুল বরকত (৮১)।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।