সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় ২৮ অক্টোবর ইসলামী আন্দোলনের সমাবেশ বাস্তবায়নে সভা | চ্যানেল খুলনা

খুলনায় ২৮ অক্টোবর ইসলামী আন্দোলনের সমাবেশ বাস্তবায়নে সভা

শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়খে চরমোনাই এর খুলনায় শুভ আগমন উপলক্ষে বাদ জুম্মা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক যৌথ সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ আবু সাইদ, মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ মাহবুব আলম, মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মঈন উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আঃ সাত্তার, এসকে নাজমুল হাসান, মাওঃ আব্বাস আমিন, মোঃ কবির হুসাইন, আলহাজ্ব আমজাদ হোসেন, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি আঃ জববার আজমী, মাওলানা ওমর ফারুক, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার, সৈয়দ মোঃ আঃ হালিম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ নুরুল হদা সাজু, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মোঃ ক্বারী জামাল উদ্দীন, মোঃ আবদুল হাফিজ শেখ, মোঃ আবদুস সামাদ গাজী, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, আলহাজ্ব শফিউল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের নগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, ইসলামী যুব আন্দোলনের মোঃ মেহেদী হাসান, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুর রশিদ, ফেরদৌস গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নগর সভাপতি মোঃ মইনুদ্দিন, আবদুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেজবাহ, মোহাম্মদ ইউসুফ গাজী প্রমুখ।
সভায় আগামী ২৮ অক্টোবর শুক্রবারের বিশাল সমাবেশ সফলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।