সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২ | চ্যানেল খুলনা

খুলনায় মাদক ও জাল টাকাসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ২

খুলনায় পৃথক অভিযানে ইয়াবা ও জাল টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় একজনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোটরসাইকেল এবং অপরজনের কাছ থেকে ৮৮টি জাল নোট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব অভিযান চালায়।

ডিবি সূত্রে জানা যায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে খুলনা সদর থানার টুটপাড়া তালতলা হাসপাতাল রোডে বায়তুল মামুর জামে মসজিদের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে মোঃ মানিক শেখ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

মানিক শেখ খুলনা সদর থানার রূপসা নতুন বাজার ওয়াপদা এলাকার মোঃ আলী শেখের ছেলে। তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির টাকা হিসেবে ৪ হাজার ৮০০ টাকা এবং মাদক বিক্রিতে ব্যবহৃত একটি কালো-লাল রঙের ১৫০ সিসি পুরোনো পালসার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত সোনাডাঙ্গা থানার মজিদ সরণির হোটেল এশিয়া ইন্টারন্যাশনালের আবাসিক ভবনের চতুর্থ তলার ৩২৬ নম্বর কক্ষে অভিযান চালায় ডিবি। সেখানে ১ হাজার টাকা মূল্যমানের কথিত জাল নোট ৮৮টি উদ্ধার করা হয়। এসব নোটের মোট মূল্য ৮৮ হাজার টাকা।

এ ঘটনায় বরগুনার পাথরঘাটা থানার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের লাকুরতলা এলাকার মোঃ ছগির শাহিন (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া ছগির শাহিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর বিভিন্ন ধারায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় বিদেশি পিস্তল-গুলিসহ ‘শীর্ষ সন্ত্রাসী’ ডালিম গ্রেপ্তার

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।