সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫ | চ্যানেল খুলনা

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনা মহানগরীতে পৃথক অভিযানে মাদক ও চুরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এর মধ্যে খালিশপুর থানা পুলিশ চুরির মামলার সন্দেহভাজন তিনজন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর থানার পুলিশ বৈকালী বাজার এলাকা থেকে চুরির মামলার সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করে। তারা হলেন সুমন মোল্লা (৩৫), মো. সৈকত হাসান (২২) ও রমজান শেখ (২৮)। পুলিশ জানায়, খালিশপুর থানার ৯ এপ্রিলের একটি মামলার তদন্তে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় করা হয়েছিল।

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযানে ৩০ পিস করে মোট ৬০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে কেএমপির গোয়েন্দা বিভাগ।

ডিবি জানায়, রাত সাড়ে ৯টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার ১২৬ বি কে রায় রোডের ডালমিল মোড় এলাকায় আরএফএল ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টারের সামনে মাদক কেনাবেচার সময় মো. মুরাদ শেখ (৩১) নামে একজনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা হয়েছে।

এর আগে রাত ৯টা ১০ মিনিটের দিকে খালিশপুর থানার ১১ নম্বর ওয়ার্ডের পাঁচতলা মাদ্রাসাগেট এলাকায় একটি রিকশা গ্যারেজের সামনে মাদক কেনাবেচার সময় মো. ওহিদুজ্জামান ওরফে বাবু (৪৫) নামে আরেকজনকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

খালিশপুর থানায় গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় মাদক ও চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

খুলনাকে মাদক ও সন্ত্রাসমুক্ত নগরী করার প্রত্যয় কেএমপির

ডেঙ্গু ওয়ার্ডে বেড ক্রয়ে কেসিসি’র কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের অর্থ প্রদান

খুবিতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ

নারী শিক্ষায় মহীয়নী বেগম খালেদা জিয়ার অভূতপূর্ব অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে

খুলনায় বিভিন্ন অপরাধে চারজন গ্রেপ্তার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।