সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে | চ্যানেল খুলনা

খুলনায় নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক প্যানেল মেয়র ও সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর টিপুকে খালিশপুর থানার নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার সকালে খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪-এ তাঁকে হাজির করা হলে বিচারক ইব্রাহীম খলিল মুহিম এ আদেশ দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১০ অক্টোবর ঢাকার আদাবর থানার একটি হত্যা মামলায় আলী আকবর টিপুকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খালিশপুর থানার নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে খালিশপুর থানার নিউজপ্রিন্ট গেটসংলগ্ন বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই সময় আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। তাঁদের কাছে থাকা শর্টগান দিয়ে কয়েকটি গুলিও ছোড়া হয়। ঘটনাস্থল ছাড়ার আগে কার্যালয় থেকে ১২ হাজার টাকা লুট করা হয় বলেও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ওই বছরের ৩০ আগস্ট বিএনপি নেতা শাহিনুল ইসলাম পাখি বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেন।

এদিকে আলী আকবর টিপুকে আদালতে হাজির করার খবর পেয়ে দলীয় নেতাকর্মীরা আদালত চত্বরে জড়ো হন। তাঁকে আদালতে নেওয়ার সময় নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। এ সময় তাঁরা দলীয় স্লোগান দেন। পরে পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীদের অনেকেই আদালত চত্বর ছেড়ে চলে যান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা আরও সংবাদ

খুলনায় নাশকতার মামলায় সাবেক প্যানেল মেয়র আলী আকবর টিপু কারাগারে

খুলনায় মুড়ির প্যাকেট বিস্ফোরণ, জামায়াত নেতা আহত

খুলনায় ৮৭ পিস ইয়াবাসহ ৬০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

খুলনায় হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে নিউ মার্কেট ও বাস টার্মিনাল পরিদর্শনে কেডিএ চেয়ারম্যান

খুলনার রূপসায় কলাবাগানের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।