সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত | চ্যানেল খুলনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনা নগরীতে মো. ইমরুল (২৬) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা ভাজাআলা গলিতে এ ঘটনা ঘটে।

আহত যুবক গোবরচাকা এলাকার বাসিন্দা কামাল শেখে ছেলে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে গোবরচাকা ভাজা আলা গলিতে ৪-৫টি মোটরসাইকেলযোগে ৮-৯ জন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সোনাডাঙ্গা থানা-পুলিশের এসআই নাদিম মাহমুদ বলেন, আহত যুবকের অবস্থা খুবই সংকটাপন্ন। হামলাকারীদের আটকে অভিযান চলছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

খুলনায় ট্রাকভর্তি গাঁজা ও মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট: নবায়নযোগ্য শক্তিতে রূপান্তরের দাবি ফেড-এর

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কেসিসি’র কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।