সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় দুই দিনব্যাপী কবি নজরুলের জন্মোৎসব | চ্যানেল খুলনা

খুলনায় দুই দিনব্যাপী কবি নজরুলের জন্মোৎসব

খুলনা মহানগরীর শতাব্দী প্রাচীন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নজরুল মিলনায়নে নজরুল জন্মোৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৪ মে) খুলনা নজরুল একাডেমীর উদ্যোগে ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদ খুলনার সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খুলনা নজরুল একাডেমী ও আমিন মরিয়ম স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান, খুলনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম ও বিশিষ্ট সাংবাদিক শেখ দিদারুল আলম।

অনুষ্ঠানে বক্তৃতা করেন, খুলনা নজরুল একাডেমীর অধ্যক্ষ মাজেদ জাহাঙ্গীর, খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়, শিক্ষক জান্নাতী আফরোজ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে চিত্রাংকন, নজরুলের কবিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১৭৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।