সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বাস্তবায়নে আলোচন সভা | চ্যানেল খুলনা

খুলনায় তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বাস্তবায়নে আলোচন সভা

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫ (সংশোধনী-২০১৩) বাস্তবায়নে গঠিত বিভাগীয় টাস্কফোর্স কমিটির এপ্রিল ২০২৫ মাসের সভা বৃহস্পতিবার (২৯ মে) সকালে বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

সভাপতি তার বক্তব্যে বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ব্যবহারের ফলে মানব শরীরের মস্তিষ্ক থেকে শুরু করে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ-প্রত্যঙ্গের উপর প্রভাব পড়ে। অতিরিক্ত ধূমপানের ফলে শিরা সরু হয়ে যায় এবং রক্ত চলাচলে সমস্যা হয়। যার ফলে হাইপার টেনশন, হার্ট-স্টোকের মতো মারাত্মক রোগের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। জেলা পর্যায়ে মনিটরিংয়ের পাশাপাশি সভা-সেমিনার আয়োজন এবং মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিশুদেরকে খেলাধুলা ও নানাবিধ সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরিবার থেকে ছেলে-মেয়েদেরকে সচেতন করতে হবে। জেলা ক্রীড়া অফিসারগন বেশি বেশি করে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করবেন। জনবহুল স্থানে ধূমপান বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। এসময় তিনি তামাক চাষীদের তামাক চাষে নিরুৎসাহিত করে অন্য ফসল চাষে উদ্বুদ্ধ করতে আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম, বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা: অর্পনা বিশ্বাসসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।