সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা | চ্যানেল খুলনা

খুলনায় জামায়াতের রুকন শিক্ষা শিবির, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা

খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি মিলনায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিবিরে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি বলেন, একটি সুখী, সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের দল কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার পরও পরিকল্পিতভাবে তাদের পরাজিত করা হয়েছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে এই ফলাফল প্রভাবিত হয়েছে বলেও দাবি করেন তিনি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের একটি অংশ মনে করে আগের ও বর্তমান সরকারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই।

শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এমপি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, সংগঠনের আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তৃণমূল পর্যায়ে কাজকে আরও জোরদার করতে হবে। জনসেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো এবং ইসলামের প্রতি আকৃষ্ট করার আহ্বান জানান তারা।

শিবিরে মহানগরীর প্রায় আট শতাধিক রুকন অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মসূচিতে সংগঠনের কার্যক্রম, নেতৃত্ব উন্নয়ন ও আদর্শিক প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের মতামত ও অধিকার উপেক্ষিত হচ্ছে। তিনি জাতীয় বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।