সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে লিও ক্লাবের ইফতার মাহফিল | চ্যানেল খুলনা

খুলনায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে লিও ক্লাবের ইফতার মাহফিল

পবিত্র রমজান মাস উপলক্ষে এতিম শিক্ষার্থীদের সঙ্গে ইফতার মাহফিলের আয়োজন করেছে আন্তর্জাতিক সেবামূলক সংগঠন লিও ক্লাব অব খুলনা। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৫টায় খুলনা লায়ন্স কনভেনশন সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে খুলনার বিভিন্ন মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করে।

লিও ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট লিও জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ডা. আর কে নাথ, এমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সেক্রেটারি লায়ন প্রফেসর রমা রহমান, লায়ন ডা. শাহীন নওরোজী এবং লায়ন ডা. বোরহানসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন লিও ক্লাব অব খুলনার ভাইস প্রেসিডেন্ট লিও ইভানা হক, ট্রেজারার লিও আয়শা সিদ্দিকা আনহা, জয়েন্ট সেক্রেটারি লিও মুজাহিদুর রহমান, অফিস সম্পাদক লিও ফারহান গালিব এবং ইফতার মাহফিল কমিটির চেয়ারম্যান কৌশিক আহমেদ কনকসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আর কে নাথ বলেন, “এতিমদের পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি আমাদের ধর্মীয় ও সামাজিক কর্তব্য। তাদের মুখে হাসি ফোটাতে পারলে সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। লায়ন্স ক্লাব সবসময় মানবসেবার এই ধারাকে অব্যাহত রাখবে।”

লিও ক্লাব অব খুলনার প্রেসিডেন্ট লিও জাহিদুর রহমান বলেন, “রমজানের এই পবিত্র সময়ে এতিম শিশুদের সঙ্গে ইফতার করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই লিও ক্লাবের মূল লক্ষ্য। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের মাধ্যমে আমরা সমাজের কল্যাণে কাজ করে যাব-ইনশাআল্লাহ।”

ইফতার মাহফিলে অংশগ্রহণকারী এতিম শিক্ষার্থীদের মাঝে উষ্ণতা ও আনন্দের পরিবেশ তৈরি হয়, যা উপস্থিত সবার মাঝে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে ওঠে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।