সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনায় উইশ গ্রুপের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক বিটুবি পার্টনার্স মিট অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনায় উইশ গ্রুপের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক বিটুবি পার্টনার্স মিট অনুষ্ঠিত

খুলনার অভিজাত হোটেল নগর-এ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো উইশ গ্রুপ (WISH Group) আয়োজিত বিশেষ ইফতার মাহফিল ও বিটুবি (B2B) পার্টনার্স মিট। মঙ্গলবার (১০ মার্চ) আয়োজিত এই অনুষ্ঠানে উইশ গ্রুপের দেশি-বিদেশি ব্যবসায়িক অংশীদার ও শুভানুধ্যায়ীদের এক মিলনমেলা বসে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল উইশ গ্রুপের সাথে যুক্ত আন্তর্জাতিক বিটুবি পার্টনারদের পরিচিতি পর্ব। এ সময়ে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, পর্তুগাল, আজারবাইজান, থাইল্যান্ড এবং ইন্ডিয়া থেকে উইশ গ্রুপের বিটুবি পার্টনাররা অনলাইনে সংযুক্ত হন। অনুষ্ঠানে আগত অতিথিদের সামনে বিদেশি অংশীদারদের ব্যবসায়িক লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া স্থানীয় বিটুবি পার্টনার ও শুভানুধ্যায়ীদের সাথে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

উইশ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ আরাফাত রাহীব অনুষ্ঠানে উপস্থিত থেকে আগত অতিথিদের স্বাগত জানান। তিনি বলেন, “আমাদের এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল পবিত্র রমজানের বরকতে আমাদের সকল দেশি ও বিদেশি অংশীদারদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করা এবং বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করা। এ সময়ে আমন্ত্রিত অতিথিদের সামনে উইশ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ওভারসীজ এডুকেয়ার, উইশ ট্যুরিজম, উইশ আইটি, আল-সাফা এবং এ-টু-জেড নেটওয়ার্ক এর বর্তমান কর্ম পরিধি ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়। ”

অনুষ্ঠানের শেষ অংশে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সকল আমন্ত্রিত অতিথি একসঙ্গে ইফতার গ্রহণ করেন। উইশ গ্রুপের এই মহতী উদ্যোগ উপস্থিত সকলের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।