সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা থানায় প্রস্তুতি সভা | চ্যানেল খুলনা

খুলনায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা থানায় প্রস্তুতি সভা

নতুন শিক্ষা সিলেবাসে ভুলেভরা পাঠ্যবই বাজেয়াপ্ত করা এবং এর সাথে জড়িত দোষীদের কঠোর শাস্তির আওতায় আনার দাবিতে এবং সুইডেনে কুরআন অবমাননার প্রতিবাদে আগামী ৩ ফেব্রুয়ারি শুক্রবার খুলনা নগরীর বায়তুর নুর চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত বিক্ষোভ সফলের লক্ষ্যে সোনাডাঙ্গা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাডাঙ্গা থানার এক জরুরি সভা গতকাল বুধবার দলীয় কার্যালয়ে শাখা সভাপতি মুফতী ইমরান হুসাইন এর সভাপতিত্বে ও সেক্রেটারি রবিউল ইসলাম তুষারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল নোমান।বিক্ষোভ মিছিল সফলের লক্ষ্যে থানার ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেওয়া, প্রচার প্রচারণায় জোরদার ভূমিকা নেওয়াসহ নানাবিধ কর্মসূচি গ্রহন করা হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন থানার সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মারুফ শেখ, মোঃ নুরুজ্জামান বাবুল, হাফেজ মাওলানা আঃ রাকিব, মোঃ কবির হাওলাদার, মোঃ আঃ মান্নান সরদার, মোঃ হুমায়ুন কবির, মোঃ মেহেদী হাসান সৈকত, মাওঃ সোহরাব হোসেন, মোঃ আবূ হানিফ,এইচ,এম, আরিফুল ইসলাম, হাফেজ মোল্লা মিরাজ , মোঃ আঃ সালাম,যুব নেতা আরিফুল ইসলাম, ছাত্র নেতা সাকিল হোসেন সহ প্রমূখ নেতৃবৃন্দ

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।