সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনাতে With She'র আয়োজনে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা | চ্যানেল খুলনা

খুলনাতে With She’র আয়োজনে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কর্মশালা

শীতের প্রকোপের সময় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ছড়িয়ে দিতে খুলনা নগরীতে কাজ করছে WITH SHE খুলনা জেলা। শুক্রবার (০৮ জানুয়ারি) সকাল ৯ টায় নগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর অফিস প্রাঙ্গনে “সরকারি সুন্দরবন আদর্শ কলেজ রোভার স্কাউট গ্রুপ’ এর সহযোগিতায় “উষ্ণতায় বাঁচুক প্রতিটি প্রাণ” ইভেন্টে অধিকারবঞ্চিত শিশুদের ব্যক্তিগত সুরক্ষা, শীতকালীন সুরক্ষা উপকরণ বিতরণ এবং বাসায় তৈরি পিঠা তাদের সাথে ভাগাভাগি করে নেয়া হয়।
আমাদের চারপাশে এমন অনেক শিশু আছে যাদের নিত্যদিনের সঙ্গী ‘অবহেলা’। এদের প্রতিটি দিন কাটে অযত্নে। সামান্য স্নেহমাখা দুটো কথা কিংবা আদর মেশানো মমতার স্পর্শ এদের ভাগ্যে জোটে না। WITH SHE খুলনা জেলার উদ্যোগে দিনব্যাপী এ অনুষ্ঠানে পয়ত্রিশ শিশুকে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা, ব্যক্তিগত অঙ্গ সম্পর্কে সচেতনতা, প্রাথমিক চিকিৎসা, পরিবেশ দূষণ রোধ সম্পর্কে ধারনা দেওয়া হয়
“উষ্ণতায় বাঁচুক প্রতিটি প্রাণ” ইভেন্টের কো-অর্ডিনেটর খলিলুর রহমান জানান, সবসময় সবকিছুতে আমাদের তরুণদের একটু বেশি দিতেই ভালো লাগে। পথে পথে ঘুরতে থাকা শিশুদের জন্য এমন কিছু করতে পারা সত্যিই আনন্দের। দ্বিতীয়বারের মতো এমন স্বার্থক এক আয়োজনের জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের সহযোগিতায় এ ধরনের আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন তিনি। আয়োজনে সহযোগী সংগঠন হিসেবে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা রোভার, আগুয়ান- ৭১, শূণ্য থেকে শুরু সহ বিভিন্ন সামাজিক সংগঠন।

উল্লেখ্য, “With She” ২০২০ সালের ১৬ এপ্রিল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রজনন স্বাস্থ্য সচেতনতা, নারী ও শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি করতে মানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহ প্রদানে বিভিন্ন জায়গায় নিয়মিত ক্যাম্পেইন করে যাচ্ছে সংগঠনটি।-খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।