সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা সোসাইটির পক্ষ থেকে একুশে সম্মাননা প্রদান | চ্যানেল খুলনা

খুলনা সোসাইটির পক্ষ থেকে একুশে সম্মাননা প্রদান

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা সোসাইটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভা থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্টজনদের ‘খুলনা সোসাইটি একুশে সম্মাননা’ প্রদান করা হয়।
খুলনা সোসাইটির চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক এর সভাপতিত্বে ও খুলনা সোসাইটি একুশে সম্মাননা ২০২১ উদযাপন কমিটির চেয়ারম্যান মো. বাবুল আকতারের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা সোসাইটির সম্মানীত সদস্য এনটিভি খুলনা ব্যুরো চিফ মো: আবু তৈয়ব মুন্সী, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠনের ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম টুটুল।
অমর একুশের প্রতিপাদ্য বিষয়ে প্রধান আলোচক ছিলেন দিঘলিয়া সরকারী কলেজের অধ্যক্ষ ও খুলনা সোসাইটির পরিকল্পনা বিষয়ক সম্পাদক মির্জা নুরুজ্জামান, আলোচক ছিলেন খুলনা সিটি ল কলেজের অধ্যপক সুপ্রিম কোর্টের আইনজীবী ও আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শফিউল আলম সুজন।
এছাড়া আরো আলোচনা করেন ও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: মাহাবুব আলম, ইঞ্জি. সাব্বির হোসেন, এস এম ময়েজ উদ্দিন চুন্নু, শফিকুল আলম বিপ্লব, ইঞ্জি. মিজানুর রহমান, মেহেজাবিন খান, নাসরিন আক্তার তন্দ্রা, শিউলী বিশ্বাস, মো. জয়নাল ফরাজী, কাজী রিয়াদ সুমন, মনিরুল ইসলাম সোহাগ, সালমা খানম, এস এম মিশকাতুল ইসলাম, ইয়াফেস ইসিতিহাদ দীপ, মো: তারেক হাসান, নাজমুল জোয়াদ্দার, শাহরিয়ার রেহমান শুভ্র, রাজিব হোসেন, অপু রায়হান আকাশ, দীপা ইসলাম মুক্তা, মারিয়া ময়েজ পিংকি, রুপা সরকার, আলিয়া হাসান।-খবর বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।