সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা সেইফ এন্ড সেইভসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা | চ্যানেল খুলনা

খুলনা সেইফ এন্ড সেইভসহ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

চ্যানেল খুলনা ডেস্কঃ বুধবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম -এর নেতৃত্বে সদর থানাধীন ৪ নং ফেরিঘাট ও কদমতলা বাজারে তদারকি করা হয়। মুড়ির কারখানা, হলুদ, শুকনো মচিরের কারখানা সহ পানি প্রক্রিয়াকরন প্রতিষ্ঠান তদারকি করে ২ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অমান্য করায় প্রশাসনিক ব্যবস্থায় ৭০০০ টাকা জরিমানা করা হয়। সকলকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ মেনে ব্যবসা পরিচালনা করার অনুরোধ করা হয়।

এছাড়া জি এম হেলাল উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার সত্যতা পাওয়ায় খুলনা সেইফ এন্ড সেইভ নিউমার্কেট শাখাকে ৫০০০টা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অভিযোগকারী খুলনা সেইফ এন্ড সেইভ নিউমার্কেট শাখা হতে set wet perfume ক্রয় করেন। যার মূল্য ১০০ টাকা, তবে সেইফ এন্ড সেইভ ১১০ টাকার ইস্টিকার লাগিয়ে বিক্রি করছে। এমন অভিযোগের প্রেক্ষিতে শুনানিতে সেইফ এন্ড সেইভ তাদের ভুল স্বিকার করায় ৫০০০টা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। আইন অনুযায়ি অভিযোগকারিকে জরিমানার ২৫% অর্থাৎ ১২৫০ টাকা দেয়া হয়। অভিযোগ নিস্পত্তি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক শিকদার শাহীনুর আলম।

জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে। খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।