
‘জামায়াতে ইসলামী শুধুমাত্র ভোট বা নির্বাচন কেন্দ্রীক রাজনৈতিক দল নয় বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্খিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিবর্তন করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, জামায়াতে ইসলামী প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে না বরং আমরা ময়দানে জানমালের কুরবানীর মাধ্যমে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রচলিত সকল প্রকার অনিয়মের ইতিবাচক পরিবর্তন করতে চায়| এ কাজ করতে গিয়েই আমাদের অনেক ভাই শাহাদাৎকে হাসিমুখে বরণ করে নিয়েছেন| ¯^জন হারিয়েছেন অনেকেই| আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, আমরা মজলুম হলেও জালেম হবো না| তিনি দ্বীন প্রতিষ্ঠাকে জীবনের উদ্দেশ্য হিসাবে গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান|
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে থানা কর্মপরিষদ, মজলিসে শূরা এবং টিম সদস্যদের শিক্ষাশিবিরে (পুরুষ ও মহিলা) প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন|
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলন্য অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল| বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারী খুলনা মহানগরী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, ড. শাহ আলম| অন্যান্যের মধ্যে মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, মিম মিরাজ হোসাইন, মোহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক জুলফিকার আলী, শেখ মোহাম্মদ অলিউল্লাহ, দৌলতপুর থানা আমীর মোশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মনোয়ার আনসারী, হরিণটানা থানা আমীর সেলিম বাহার, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, খুলনা সদও থানা সেক্রেটারি মো. আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা আমীর আব্দুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন|
অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি আরও বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রের সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন করতে চায়| আমরা এমনভাবে রাষ্ট্রীয় কাঠামোকে ঢেলে সাজাতে চাই যাতে রাষ্ট্রই সকল মানুষের অধিকারের নিশ্চয়তা প্রদান করতে পারে| জামায়াত এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষে মানুষে কোন ˆবষম্য বা ভেদাভেদ থাকবে না| কিন্তু অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা একাজ করেনি বরং তারা আত্ম¯^ার্থ, ব্যক্তি¯^ার্থ, শ্রেণি ¯^ার্থ, গোষ্ঠী ¯^ার্থ, সংকীর্ণ দলীয় ¯^ার্থ রক্ষা সহ রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করেছে| তাই জামায়াতকে সবসময় স্রোতের বিপরীতে কাজ করতে হয়েছে| সঙ্গত কারণেই আমরা নানাভাবে জুলুম-নির্যাতনের শিকার হয়েছি| আর ইসলামী আন্দোলনের ওপর জুলুম-নির্যাতন নতুন কিছু নয় বরং নবী-রাসূলগণও তা থেকে রেহাই পাননি| অবিশ্বাসীদের জুলুম- নির্যাতনের মুখেই আল্লাহ তা’য়ালা হযরত ঈসা (আ.)কে দুনিয়া থেকে নিজের কাছে ওঠে নিয়েছেন| তাই যেকোন জুলুম- নির্যাতনে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে হতোদ্যম হলে চলবে না বরং সকল বাধা- প্রতিবন্ধকতা উপেক্ষা করে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে|
মাওলানা আবুল কালাম আজাদ এমপি বলেন, একজন মুসলিম হিসেবে জামায়াতবদ্ধ জীবনযাপন করতে হবে| রাসূলুল্লাহ (সা.) এর দেখানো পদ্ধতিতে হিকমাহ বা কৌশল এবং সর্বোত্তমপন্থা অবল¤^ন করে বাংলাদেশের সকল মানুষের কাছে কুরআন সুন্নাহর সঠিক আহ্বান পৌঁছিয়ে দিতে হবে| মানুষের মন, মগজ ও চরিত্রকে পরিশুদ্ধ করতে হবে| এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও কাজে লাগাতে হবে| ইসলাম পরাজিত হওয়ার জন্য আসেনি, সকল মতবাদের ওপর বিজয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামীন ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আমাদের জন্য পাঠিয়েছে| তাই ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার সুযোগ নেই বরং জান ও মালের কুরবানীর মাধ্যমে দ্বীন বিজয়ী করার প্রত্যয়ে ময়দানে আপোষহীন ভূমিকা পালন করতে হবে|
সভাপতির বক্তৃতায় মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সোনার বাংলাদেশ গড়তে আমাদেরকে ঐক্য ধরে রাখতে হবে| ¯ৈ^রাচার যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন| জামায়াতের দায়িত্বশীলদেরকে ˆধর্য্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার সাথে সকল প্রচার অপপ্রচার, মিথ্যাচার ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যেতে হবে| তিনি বলেন, আমরা একটা কল্যাণমূলক সমাজ চাই| যে সমাজ পরিচালিত হবে যোগ্যতা, সততা ও দক্ষতার সমš^য়ে আল্লাহ ভিরু মানুষ দ্বারা| তিনি ব্যক্তি ¯^ার্থ ও দলীয় ¯^ার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জনে কাজ করতে হবে| ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় তিনি উপস্থিত সবাইকে অব্যাহতভাবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান|


