সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা মহানগরীতে চালু হয়েছে ওএমএস কার্যক্রম | চ্যানেল খুলনা

খুলনা মহানগরীতে চালু হয়েছে ওএমএস কার্যক্রম

প্রতিকী

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনা মহানগরী এলাকাতে স্বল্প পরিসরে চালু হয়েছে ওএমএস কার্যক্রম। খুলনা জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা যায়, মহানগরীতে সোমবার সুলভ মুল্যে(ওএমএস)এর চাল ও আটা বিক্রয় শুরু হয়েছে। খাদ্য মন্ত্রনালয়ের খাদ্য বিভাগ কর্তৃক সারা দেশের ন্যায় খুলনাতেও চালু হওয়া এ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান জানান, নগরীর ২০টি পয়েন্টে শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে ৬দিন প্রতিটি পয়েন্টে এক মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রি অব্যহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: জিয়াউর রহমান,জেলা খাদ্যনিয়ন্ত্রক মোহাম্মদ তানভীর রহমান, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাঈয়েদুজ্জামান সম্রাট, মহানগর খাদ্য পরিদর্শক ইন্দ্রজিত সরকার, সাবরিনা ইয়াসমিন, ডিলার সৈয়দ মোকসেদ আলী রুবেল, জেলা খাদ্যনিয়ন্ত্রক কার্যালয়ের কেএম মনিরুজ্জামান, মো:খালিদ হোসেন, শেখ মো:আসাদুজ্জামান প্রমুখ।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।