সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা রবিবার | চ্যানেল খুলনা

খুলনা মহানগর ও জেলা বিএনপির পদযাত্রা রবিবার

দ্রব্যমুল্যের লাগাতার উর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, সরকারের লাগামহীন দুনীর্তি, মিথ্যা ও গায়েবী মামলা দায়ের, গ্রেফতার, জামিন বাতিল, দমন নিপীড়নের প্রতিবাদে ও গনতন্ত্র বিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে রবিবার (২৮ মে) খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে পদযাত্রা কর্মসুচি কর্মসুচি অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ে সামনে থেকে পদযাত্রা শুরু হবে।
পদযাত্রায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী, প্রধানবক্তা থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। পদযাত্রা কর্মসুচি সফল করতে মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত
থাকার আহবান জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।