সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা বেতার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুলনা বেতার আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল আজ (বুধবার) বেতারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, রমজান মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এ মাস সকল অন্যায় কাজ থেকে মানুষকে বিরত থাকার শিক্ষা দেয়। ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায়পরায়ণতার শিক্ষা দেয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে পরিণত করতে কাজ করে যাচ্ছেন। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

ইফতার ও দোয়া মাহফিলে খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য, আঞ্চলিক প্রকৌশলী তাজুন নিহার আক্তার, উপবার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম, উপআঞ্চলিক পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোঃ মোমিনুর রহমান, মোঃ শহিদুল ইসলামসহ কর্মকর্তা ও কর্মাচারীরা অংশ গ্রহণ করেন।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।