সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় জামায়াত নেতৃবৃন্দের নিন্দা | চ্যানেল খুলনা

খুলনা প্রেসক্লাবে হামলার ঘটনায় জামায়াত নেতৃবৃন্দের নিন্দা

খুলনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা অঞ্চলের নেতৃবৃন্দ।

বিবৃতিতে বলা হয়, গত ২৬ এপ্রিল বিকেলে খুলনা প্রেসক্লাব-এ সংঘটিত হামলার ঘটনা স্বাধীন মতপ্রকাশ, গণতান্ত্রিক চর্চা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। প্রেসক্লাবের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এমন ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকতা হলো জনগণের স্বার্থে সত্য তথ্য তুলে ধরার পেশা, যা কোনোভাবেই ভয়ভীতি বা নির্যাতনের মাধ্যমে দমন করা যায় না। তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ যাচাই করে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন মুহাম্মদ ইজ্জত উল্লাহ, আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, মশিউর রহমান খান, মাহফুজুর রহমান ও শেখ জাহাঙ্গীর হুসাইনসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার নেতারা।

তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে : কেসিসি প্রশাসক মঞ্জু

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী খুলনা আসছেন মঙ্গলবার

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।