সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা নগরীতে মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য আটক | চ্যানেল খুলনা

১২টি স্মাট ফোন উদ্ধার

খুলনা নগরীতে মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্য আটক

চ্যানেল খুলনা ডেস্কঃ খুলনায় মোবাইল ছিনতাই চক্রের ৫ সদস্যকে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। গত রোববার রাতে নগরীর নিরালা সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় বিভিন্ন ব্রান্ডের ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।
আটক ৫ জন হলেন হাসানুল হক স্বাধীন, জি এম শাহনেওয়াজ বাশার শুভ, ফারুক শেখ, আজগর হোসেন ও আবু তালহা। তারা নিরালা প্রান্তিক আবাসিকের বিভিন্ন বাড়িতে ভাড়া থাকে।
নগরীর সোনাডাঙ্গা থানার এস আই সুকান্ত দাশ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে মটর সাইকেলে করে রিকসা ও ইজিবাইক যাত্রীদের মোবাইল ফোন ছিনতাই করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সিটি কলেজ ছাত্রাবাসের সামনে থেকে এই চক্রের প্রধান স্বাধীনসহ ৫ জনকে আটক করা হয়। পরে রাতভর অভিযান চালিয়ে ১২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় এস আই সুকান্ত দাস বাদি হয়ে মোবাইল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।