সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহাগ কারাগারে | চ্যানেল খুলনা

খুলনা নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সোহাগ কারাগারে

 

খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলম সোহাগকে (৫৭) কারাগারে প্রেরণ করেছেন আদালত। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক মো. আনিসুর রহমান তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এদিকে মুন্সী মাহবুবুল আলম সোহাগকে আদালতে হাজির করা হলে বিক্ষুব্ধ জনতা আদালত প্রাঙ্গণে বিভিন্ন স্লোগান দেয় এবং মিছিল করে।

মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরের তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। গত ২৯ আগস্ট খুলনা সদর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত- ১ এ হাজির করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

খুলনার শীর্ষ সন্ত্রাসী নুর আজিম বাহিনীর প্রধান সহযোগী ফয়সাল আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।