সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির নির্বাচন ১৪ নভেম্বর, তফশীল ঘোষনা | চ্যানেল খুলনা

খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির নির্বাচন ১৪ নভেম্বর, তফশীল ঘোষনা

খুলনা টিভি রির্পোটার্স ইউনিটির বার্ষিক নির্বাচন আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুক্রবার রাতে টিভি রির্পোটার্স ইউনিটির আহবায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার আহবায়ক কমিটির পক্ষ থেকে নির্বাচনের বিস্তারিত তফশীল ঘোষনা করা হবে। টিভি রির্পোটার্স ইউনিটির আহবায়ক মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে খুলনা প্রেসক্লাব ভবনে অবস্থিত ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সদস্য সচিব সুনীল দাস, সদস্য মো: মুন্সি মাহবুব আলম সোহাগ, এএইচএম শামীমুজ্জামান ও বাবুল আকতার উপস্থিত ছিলেন। সভায় আহবায়ক কমিটির নির্ধারিত সময়ের মধ্যেই আগামী ১৩নভেম্বর সাধারন সভা ও ১৪নভেম্বর বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনার জন্য খুলনা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলামকে প্রধান এবং শেখ আবু হাসান ও মো: শাহ আলমকে সদস্য করে নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়া সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১শে অক্টোবরের মধ্যে সদস্যদের জুলাই থেকে অক্টোবর-২০২০ মাস পর্যন্ত সদস্য চাদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির শেষ তারিখ নির্ধারন করা হয়।চলতি বছরের নির্বাহী কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১১টি পদে মনোনয়নপত্রের মূল্য আগের বছরের ন্যায় বহাল থাকবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।সভায় বিবিধ পর্যায়ে কেটিআরইউ সদস্য কল্যান তহবিলের বকেয়া চাদা পরিশোধের জন্য সদস্যদের প্রতি অনুরোধ জানানো হয়।-প্রেস বিজ্ঞপ্তি

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

পারস্পরিক সহযোগিতায় মানবতার কল্যাণে নিরাপদ ও স্বাস্থ্যকর খুলনা গড়ে তোলা সম্ভব

সুন্দরবনকেন্দ্রিক গবেষণায় গ্লোবাল হাব হবে খুবির আইআইএসএসসিই : উপাচার্য

জাসাস নেতা রেজাউল ইসলাম রেজার ইন্তেকাল, শোক

কুয়েটে আন্তঃহল ইনডোর প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।