সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খুলনা জেলায় প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে | চ্যানেল খুলনা

খুলনা জেলায় প্রায় তিন লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং শিশুমৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে আগামী ৪ থেকে ৭ জুন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে। এবারে খুলনা সিটি কর্পোরেশনসহ জেলায় দুই লাখ ৯৬ হাজার ছয়শত ৭৬ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ঐ দিনগুলোতে ৬-১১ মাস বয়সী সকল শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিট ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সাথে সাথে শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি পরিমাণমত সুষম খাবার খাওয়ানো বিষয়ে পুষ্টি বার্তা প্রচার করা হবে।

এ উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) দুপুরে খুলনা সিভিল সার্জন অফিসের সম্মেলনকক্ষে সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদের সভাপতিত্বে জেলা পর্যায়ের অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ মনজুরুল মুরশিদ। খুলনা সিভিল সার্জন অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় পরিচালক বলেন, এই কর্মসূচি সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে প্রচার প্রচারণা জরুরি। জাতির ভবিষ্যৎ শিশুদের কথা চিন্তা করে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সফল করা সকলের দায়িত্ব।
সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ সভায় জানান, খুলনা জেলার ৯ টি উপজেলা এবং ২ টি পৌর সভায় মোট ১ লাখ ৮৬ হাজার আটশত ৪৩ শিশুকে একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২২ হাজার একশত ৬৪ এবং ১২-৫৯ মাস বয়সী সকল শিশুর সংখ্যা ১ লাখ ৬৪ হাজার ছয়শত ৭৯ জন। এছাড়া মহানগরীতে মোট এক লাখ নয় হাজার আটশত ৩৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১২ হাজার ছয়শত ৮০ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৯৭ হাজার একশত ৫৩ জন।
এ্যাডভোকেসি সভায় খুলনা পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ারুল আজিম, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার, সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।