সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান জামিনে কারামুক্ত | চ্যানেল খুলনা

খুলনা জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান জামিনে কারামুক্ত

প্রায় সাড়ে তিন মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। রবিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা জেলা কারাগার থেকে মুক্তিলাভ করেছেন তিনি। দুপুরের পর থেকে দলের নেতাকর্মীরা খুলনা জেলা কারাগারের সামনে জড়ো হতে থাকেন দীর্ঘ কারাবাসের পর মুক্তিলাভ করলে আবেগআপ্লুত নেতাকর্মীরা বিএনপি নেতা আমীর এজাজ খানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

গত ২ নভেম্বর নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শয্যার পাশ থেকে তাকে গ্রেফতার করে বটিয়াঘাটার থানার একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছিল পুলিশ।

এছাড়া গেল বছরের ৩১ অক্টোবর খুলনা সদর থানার এস আই মোঃ খালিদ উদ্দীন বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে এবং একইদিন সোনাডাঙ্গা থানার এস আই নিয়াজ মোরশেদ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরও একটি মামলায় আমীর এজাজ খানকে আসামী করা হয়েছিল। এ দু’টি মামলায় শ্যোনএ্যারেষ্ট দেখানোর পাশাপাশি রাজধানীর পল্টন থানায় ২৮ অক্টোবরের ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিজয়ী খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনার বিভিন্ন ওয়ার্ডে শিশুশ্রম-বাল্যবিবাহ ও স্কুলবহির্ভূত শিশু কমানোর ঘোষণা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।