সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুলনা চেম্বার অব কমার্সের পরিচালকদের সাথে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দের মতবিনিময় | চ্যানেল খুলনা

খুলনা চেম্বার অব কমার্সের পরিচালকদের সাথে ইসলামী আন্দোলন মহানগর নেতৃবৃন্দের মতবিনিময়

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় চেম্বার ভবনের সভাকক্ষে খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক বৃন্দদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শরিফ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক ও সহ-সভাপতি মোস্তফা জামান ভুট্রো, পরিচালক এম এ মতিন পান্না, কাজী মাসুদুল ইসলাম, মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ ইসলাম খান, আলহাজ্ব মোশারফ হোসেন, মোঃ শাহ আলম, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ সোহাগ দেওয়ান, দীপক কুমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ সাইফুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন, উপদেষ্টা আলহাজ্ব আব্দুল হাকিম, ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার সভাপতি হাফেজ হাবিবুল্লাহ মেসবাহ।

নেতৃবৃন্দ বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মাধ্যমে আনার জন্য চেম্বার অব কমার্স এর সাথে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দিন এবং আগামী ১৮ই নভেম্বর চরমোনাই পীর সাহেব এর খুলনায় আগমনে ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।