সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেক হাসপাতালের আরএমও’র প্রেমের ব‌লি নারী চি‌কিৎসক! | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালের আরএমও’র প্রেমের ব‌লি নারী চি‌কিৎসক!

খুলনা মহানগরীতে মন্দিরা মজুমদার নামের এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ সরনী রোডের খোকন সাহের গলির একটি বাড়ী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মন্দিরা মজুমদার ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে । তিনি ২০২১ সালে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করে বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।
এ তথ্য নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামতাজুল হক।
নিহত মন্দিরা মজুমদারের বাবা প্রদীপ মজুমদার বলেন, ‘২০২১ সালের ৩০ এপ্রিল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আমার পিত্তথলির অপারেশন করা হয়।’
‘তখন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদারের সাথে আমার মেয়ের পরিচয় হয়।’
‘এই সম্পর্কের জেরে ডা. সুহাস রঞ্জন হালদারের আমার মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে রাত্রী যাপন করে।’
‘পরবর্তীতে আমার মেয়ে জানতে পারে ডা. সুহাস রঞ্জন হালদারের আগে বিয়ে হয়েছে। পরে আমার মেয়ে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে জীবন নাশের হুমকী দিয়ে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।’
‘পরবর্তিতে আমার মেয়েকে বিভিন্ন সময়ে সে জীবন নাশের হুমকী দিতে থাকে। মেয়েটি যন্ত্রণা সইতে না পেরে আত্মহত্যার পথ বেঁছে নিয়েছে।’

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

আইন ও অপরাধ আরও সংবাদ

আসিফ মাহমুদ ও স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক

ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ ঘোষণা হাইকোর্টের

চট্টগ্রামে এক বাড়িতে ৬৩ বিদেশি, উদ্ধার ১৩৪ মোবাইল ও ৫৭ ল্যাপটপ

খুলনায় সোনালী ব্যাংকের সাবেক ছয় কর্মকর্তা-কর্মচারীসহ সাতজনের ১০ বছর কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।