সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু | চ্যানেল খুলনা

খুমেক হাসপাতালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু

খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাসেল হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাষ রঞ্জন হালদার জানান, গত ৯ সেপ্টেম্বর বিকেলে যশোর অভয়নগর এলাকার বাসিন্দা রাসেল হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বমোট ১৪৬ জন রোগী খুমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ২২ জন রোগী চিকিৎসাধীন। আর গত ২৪ ঘণ্টায় চারজনকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুইজন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনায় বি কোম্পানির পাঁচ সন্ত্রাসী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খালিশপুরে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিএনপি জাতির সঙ্গে দেওয়া কথা রাখেনি : খুলনায় জামায়াতের আমির

হাম-রুবেলা টিকাদানে কেসিসির সাফল্য ধরে রাখতে বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনার নির্দেশ

খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাত‌ন : পুলিশ দম্পতি কারাগারে

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।