সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবির প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রতিষ্ঠাতা প্রধান প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের টিচার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

এসময় তিনি বলেন, প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়া ছিলেন একজন সফল শিক্ষক ও প্রিয় ব্যক্তিত্ব। সদাহাস্যোজ্জ্বল এই শিক্ষক ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে অভিভাবকতুল্য ছিলেন। তাঁর অসংখ্য স্মৃতি ও অবদান ডিসিপ্লিনের অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষক-শিক্ষার্থীদের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। উপাচার্য তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান ও ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। আরও বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম ও খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার)।

ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাবের হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ড. মোঃ তারেক বিন সালাম। আরও বক্তব্য রাখেন ডিসিপ্লিনের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাফায়েত হোসেন ইমন, সাধারণ সম্পাদক মোঃ তাকদিউর রহমান মুকুট ও শিক্ষার্থীদের সংগঠন ‘পেডন’ এর সভাপতি মোঃ জাহিদুর রহমান রাজিব।

স্মরণ সভা শেষে প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান ভূঁইয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ডিসিপ্লিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। এ সময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।