সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা | চ্যানেল খুলনা

খুবিতে ‘সি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা

শুক্রবার (১০ মে) খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা। এদিন বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ‘সি’ ইউনিটের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ১০৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ছিল ৯৩.৯৮ শতাংশ। পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।

এদিকে উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ পদ্ধতিতে দেশের ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার কাজে সম্পৃক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পরীক্ষার উপকেন্দ্র দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃপক্ষ এবং খুলনা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসীসহ সকল মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

এর আগে গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান বিভাগ) এবং ০৩ মে ‘বি’ ইউনিট (মানবিক বিভাগ) এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষার মাধ্যমে এ বছরের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শেষ হলো।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শ্রমিকরা ঘরে ফিরে যাবে না : মাহফুজুর রহমান

কেডিএ রূপসা নতুন বাজারকে আধুনিক, ব্যবসা বান্ধব করতে একটি প্রকল্প হাতে নিয়েছি : মনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।