সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবিতে দুইটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে দুইটি ডিসিপ্লিনের ক্লাস আকস্মিক পরিদর্শনে উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ের দুইটি ডিসিপ্লিনের ক্লাসরুম আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তিনি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ও ইংরেজি ডিসিপ্লিনের চলমান ক্লাসে উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পাঠদানের পদ্ধতি, শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোযোগ ও পাঠ্যবিষয়বস্তুর মানসহ সার্বিক খোঁজখবর নেন। তিনি ক্লাসরুমের পরিবেশ ও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপাচার্য বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত হয়ে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাতে হবে। শিক্ষাজীবনে কোনো ধরনের হতাশা রাখা যাবে না। ইতিবাচক মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের গবেষণায় অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে এবং শিক্ষকদের গবেষণামূলক কর্মকাণ্ডে সহায়তা করতে প্রতিটি ডিসিপ্লিনে টিচিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীরা শিক্ষক সংকটের বিষয়টি উপাচার্যের নজরে আনলে তিনি সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি ডিসিপ্লিনে সিনিয়র শিক্ষক নিয়োগের বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারে ‘Her Vote, Her Seat’ মিডিয়া ওরিয়েন্টেশন

উচ্চশিক্ষার দ্বার খুলতে ‘ওভারসীজ এডুকেয়ার’ ও ‘এডু উইংস হাব’-এর নতুন যাত্রা

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপযাপন উপলক্ষ্যে কেসিসির বিভিন্ন কর্মসূচি গ্রহণ

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব

খুলনায় নৌযান শুমারি বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

খুবি উপাচার্যের সাথে খুকৃবির নবনিযুক্ত উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।