সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি শিক্ষার্থীকে শাহনেওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান | চ্যানেল খুলনা

খুবি শিক্ষার্থীকে শাহনেওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান

শিক্ষা ও গবেষণামূলক সেবার আদর্শ নিয়ে নবগঠিত শাহনেওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করেছে। প্রথম দফায় একজন শিক্ষার্থীর মাস্টার্স প্রোগ্রামে শিক্ষা সম্পন্নে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন উক্ত ফাউন্ডেশন প্রদত্ত আর্থিক সহায়তার চেক সংশ্লিষ্ট শিক্ষার্থীর হাতে তুলে দেন।
এসময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. শাহনওয়াজ আলী, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শেখ সাইদুর রহমান, সদস্য গাজী আলাউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জানান, সম্পূর্ণ অরাজনৈতিক এই ফাউন্ডেশন খুলনা বিশ্ববিদ্যালয়ের মেধাবী, অস্বচ্ছল শিক্ষার্থীদের সহায়তা প্রদানে আগ্রহী। এছাড়া অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও তারা এ ধরনের শিক্ষাবৃত্তি প্রদান করবে। ছাত্র বিষয়ক পরিচালক মেধাবী অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের এই মহতী উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক বা ট্রাস্ট চালু করার পরামর্শ দেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।