সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি উপকেন্দ্রে রাবি’র ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে শনিবার (১২ এপ্রিল) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিট এবং কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৪,০১০ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৩৫০৭ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৭.৪৫ শতাংশ।

এছাড়া বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষায় মোট ৬,৩৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৫,৯০৮ জন। যা মোট পরীক্ষার্থীর ৯৩ শতাংশ।

এদিকে ভর্তি পরীক্ষা চলাকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের তিনটি একাডেমিক ভবন ও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার কক্ষ ও কন্ট্রোল রুমসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা হচ্ছে জেনে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিবৃন্দসহ সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তারা।

এ সময় কন্ট্রোল রুম ও পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দও উপস্থিত ছিলেন।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর ঃ মঞ্জু

উপাচার্যের বক্তব্য অস্বীকার ও খুবি সাংবাদিককে প্রশাসনের তলবি চিঠি, খুবিসাসের নিন্দা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সংবাদপত্রের কালো দিবসে এমইউজের কর্মসূচি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।