সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত | চ্যানেল খুলনা

খুবি অফিসার্স কল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মঙ্গলবার (১০ রমজান) খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের আয়োজনে এক ইফতার মাহফিল হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আসে রহমত, মাগফিরাত ও নাজাত নিয়ে। পবিত্র এ মাসটি আমাদের সাম্য, সংযম ও মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার শিক্ষা দেয়। ভ্রাতৃত ও সৌহার্দ্য সৃষ্টি করে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা নিয়ে আমাদের সামনের দিনগুলো চলতে হবে। মাহে রমজানের এ কল্যাণময় মাসে আমরা দোয়া করি যাতে বিশ্ববিদ্যালয়ের সবাই ভালো থাকতে পারি। বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। সম্মানিত অতিথি ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামান (পলাশ)। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডল। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস।

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।