সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে | চ্যানেল খুলনা

খালেদা জিয়ার প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আজীবন লড়াই করেছেন। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও আপসহীন নেতৃত্ব জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করছি। তিনি আরও বলেন, জনগণের রায়ে যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে, তা যেন সত্যিকার অর্থে গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথ সুগম করে—সেই প্রত্যাশাই আজকের এই দোয়া মাহফিলের মূল বার্তা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা সারা দেশের ন্যায় খুলনায় ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল পুর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মনা এসব কথা বলেন। খুলনা মহানগর বিএনপির উদ্যোগে খুলনা টাউন মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার ত্যাগ ও সংগ্রাম আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশকে স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার শক্তি দান করেন।

তিনি আরও বলেন, নতুন সরকারের অভিযাত্রায় আমরা চাই জনগণের প্রত্যাশা পূরণ হোক, আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং দেশের প্রতিটি মানুষ ন্যায্য অধিকার ফিরে পাক। সংক্ষিপ্ত বক্তব্য শেষে গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। একই সঙ্গে নতুন সরকারের সফলতা, দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং উত্তরোত্তর অগ্রগতি কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বিএনপি, অঙ্গ, মহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

টাউন মসজিদ ছাড়াও খুলনা মহানগরীর বিভিন্ন মসজিদে একযোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়েও স্ব স্ব ধর্মীয় সম্প্রদায়ের মানুষ দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুবির ফার্মেসী ডিসিপ্লিনে হিট সাব-প্রকল্পের ইনসেপশন কর্মশালা অনুষ্ঠিত

কুয়েট ভিসি ও কেএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ, ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ির সম্ভাব্য স্থান পরিদর্শন

কুয়েট অ্যাথলেটিকস দলের ভাইস-চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

ˆসয়দ ঈসা শুধু কলমযোদ্ধাই ছিলেন না, ছিলেন রাজপথেরও এক নির্ভীক সৈনিক: এড. মনা

বন্ধ মিল চালুর দাবিতে খালিশপুরে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।