সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
খালিশপুরে সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনে করোনার টিকা নিবন্ধনে সহায়তা কার্যক্রম শুরু | চ্যানেল খুলনা

খালিশপুরে সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনে করোনার টিকা নিবন্ধনে সহায়তা কার্যক্রম শুরু

মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করছে সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশন। শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষকে করোনা ভাইরাস টিকা নিবন্ধনে সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে খুলনা খালিশপুরের ১২নং ওয়ার্ডে সলিড ওয়ার্কস এর সহযোগিতায় ফ্রি ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেফ দ্যা ফিউচার ফাউন্ডেশনের খালিশপুর থানা শাখার সভাপতি নুর হাসান জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বেপারীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর শাখার সভাপতি ইঞ্জি. রোটা. এমদাদুল ইসলাম, জেলা সভাপতি এস এম রাসেল, মহানগর সাধারণ সম্পাদক তৌহিদা পারভিন রুমু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আল রুবেল, সহ-সভাপতি নাজমুল হাসান, খালিশপুর থানার সিনিয়র সহ-সভাপতি মোঃ হাসানুর রহমান তানজির, দপ্তর সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির বাদলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ কার্যক্রম ১৬ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত চলমান থাকবে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।