সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের মানবিক সহায়তা | চ্যানেল খুলনা

খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দলের মানবিক সহায়তা

চ্যানেল খুলনা ডেস্কঃ করোনা ভাইরাসের ভয়াল থাবায় স্থবির হয়ে যাওয়া মহানগরী খুলনার দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১১টায় কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের সার্বিক সহযোগিতায় এবং খানজাহানআলী থানা স্বেচ্ছসেবক দলের উদ্যোগে খানজাহান আলী থানার দুস্থ, অসহায় ও খেটে খাওয়া মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ পৌছে দেন থানা স্বেচ্ছসেবক দল নেতৃবৃন্দ।

এসময় নেতৃবৃন্দ বলেন, করোনার কারণে নগরীর খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়েছে।তাই আমরা খুলনা-৩ আসনের বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পৃষ্ঠপোষকতায় দুস্থ মানুষের পাশে দাড়িয়েছি। ধারাবাহিকভাবে থানার প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষের নিকট আমরা নিত্য প্রয়োজনীয় খাদ্য উপকরণ পৌছে দেবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ইউসুফ মোল্লা, খানজাহান আলী থানা সেচ্ছাসেবক দল নেতা মোঃকামরুল হাসান, মোঃশহিদুল ইসলাম, মোঃহুমায়ুন কবীর বেল্লাল,মোঃমামুন,মোঃশরিফুল,মোঃমিরাজ, মোঃশাহাজালাল,মোঃহায়দার,মোঃআব্দুল্লাহ,মোঃআলমগীরসহ প্রমুখ।- খবর বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইফেক্টিভ অফিস ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিসিবি পরিচালক নির্বাচিত হওয়ায় তুহিনকে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা

জোয়ারের সময়ে নদীতে বৃষ্টির পানি নিষ্কাশিত না হওয়ায় কিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে

খুলনাকে পরিকল্পিত নগরী গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে

খুলনা বিশ্ববিদ্যালয়ে কোলাবরেটিভ রিসার্চ ইন সোশ্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত ১.৪ কোটি ইউরো সহায়তা ঘোষণা ইইউর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।