সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা , ,
কয়রায় বিএনপির অক্সিজেন ব্যাংকের উদ্বোধন | চ্যানেল খুলনা

কয়রায় বিএনপির অক্সিজেন ব্যাংকের উদ্বোধন

করোনা মহামারী শুরু থেকে খুলনা জেলা বিএনপি প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করছে। গত বছর খুলনা জেলার ডুমুরিয়া, ফুলতলা এবং পাইকগাছা উপজেলায় জেলা বিএনপির তত্ত্বাবধানে করোনা হেল্প সেন্টার চালু করা হয়। এ বছর ডেল্টা ভেরিয়েন্ট প্লাস মহামারী আকার ধারণ করায় সুন্দরবন পাদদেশে দাকোপ, কয়রা উপজেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বিষয়টি উপলব্ধি করে আজ সোমবার (১৯ জুলাই) কয়রা উপজেলা করোনা হেল্প সেন্টার চালু করা হয়েছে। শুরুতে দুইটা অক্সিজেন সিলিন্ডারসহ সুরক্ষা সামগ্রী খুলনা জেলা বিএনপির সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা কয়রা উপজেলা বিএনপির আহবায়ক জনাব এ্যাড. মোমরেজুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
এসময়ে এ্যাড. মনা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা দূর্যোগকালীন সময়ে যেভাবে কয়রার মানুষের পাশে ছিলাম; এই মহামারীতেও আমার সাধ্যমত কয়রার মানুষের সেবা করে যাব। এই দু’টি নয় পর্যায়ক্রমে সকল সরঞ্জাম এবং যত সিলিন্ডার কয়রায় প্রয়োজন হবে আমরা চেষ্টা করব তাদের সাথে থাকার জন্য।
এসময়ে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, মোল্লা খায়রুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, দপ্তর সম্পাদক লিটন, সাবেক ছাত্রনেতা গাজী হারুন প্রমুখ। কয়রা অক্সিজেন ব্যাংকের হটলাইন : এমএ হাসান ০১৯১৩ ৮১২৭৬৬, ০১৭১২ ৭৩০৭৫১।-প্রেস বিজ্ঞপ্তি

https://www.channelkhulna.tv/wp-content/uploads/2021/09/add-space-ck.gif

প্রেস রিলিজ আরও সংবাদ

কুয়েটে প্রথম ও বৃহত্তম অটোডেস্ক রেভিট ওয়ার্কশপ

বাংলাদেশের অগ্রযাত্রা বাঁধাগ্রস্ত করতে ফ্যাসিবাদের নানামুখী ষড়যন্ত্র তরুণ প্রজন্মকে রুখে দিতে হবে

খুলনা মহানগর ও জেলা বিএনপি’র যৌথ সমাবেশ ও মিছিল ২৬ সেপ্টেম্বর

খুলনা আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন অফিসে মেডিকেল ক্যাম্প স্থাপন

ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে খুলনায় বিক্ষোভ

মহানবীর আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের আহ্বান কেসিসি প্রশাসকের

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.com, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।