সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূণ্যপদে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি | চ্যানেল খুলনা

কেসিসি’র ১০ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূণ্যপদে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি

খুলনা সিটি কর্পোরেশন(কেসিসি) এর ১০ নম্বর সংরক্ষিত আসনে কাউন্সিলরের শূণ্যপদে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রিটার্নিং অফিসার অথবা সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ১৭ জানুয়ারি-২০২১। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৮ জানুয়ারি-২০২১।
বিজ্ঞপ্তি অনুযায়ী উপনির্বাচনে আগামী ১৩ ফেব্রুয়ারি-২০২১ (শনিবার) সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম এর মধ্যমে ভোট গ্রহণ করা হবে। শূণ্যপদে উপনির্বাচনের মনোনয়নপত্র নির্ধারিত সময় ও তারিখ অনুযায়ী খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (রিটার্নিং অফিসার) এর কার্যালয় অথবা খুলনা সদর থানা নির্বাচন অফিসার (সহাকারী রিটার্নিং অফিসার) এর কার্যালয় হতে সংগ্রহ করা যাবে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

খুলনা সিটি কর্পোরেশনে ইজিবাইক নবায়ন কার্যক্রম শুরু

কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

এসএসসি পরীক্ষা চলাকালীন খুলনা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

খুলনাকে হামমুক্ত করতে টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে সোমবার থেকে

খুলনা মহানগর পুলিশের ১১ ওসির রদবদল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd, channelkhulna.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।